রাকসু নির্বাচনে নতুন দিগন্ত: দৃষ্টি প্রতিবন্ধী নাঈম হোসেনের ভিন্নধর্মী প্রতিদ্বন্দ্বিতা

আবিদা সুলতানা, ডেস্ক রিপোর্ট

1 Min Read

রাজশাহী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন ঘিরে ক্যাম্পাসে এখন সাজ সাজ রব। তবে এবারের নির্বাচন এক বিশেষ কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে।

পরিবেশ ও সমাজকল্যাণ সহ-সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী নাঈম হোসেন। ১৮ জন প্রার্থীর মধ্যে তার প্রার্থিতা ইতোমধ্যে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। ইতিহাস বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের এই শিক্ষার্থী তার শারীরিক সীমাবদ্ধতাকে কোনো বাধা হিসেবে দাঁড়াতে দেননি। দীর্ঘকাল ধরেই তিনি বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক কাজে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। ক্যাম্পাসের পরিবেশ-সংরক্ষণ, শিক্ষার্থীদের অধিকার আদায় এবং সমাজকল্যাণমূলক কার্যক্রমে তার অংশগ্রহণ চোখে পড়ার মতো। নিজের প্রার্থিতা প্রসঙ্গে নাঈম বলেন,

আমি সবসময় শিক্ষার্থীদের পাশে থাকতে চাই। আমাদের ক্যাম্পাসের পরিবেশ সংরক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনা এবং পানির অপচয় রোধে কাজ করতে চাই। একই সাথে, আমি প্রতিবন্ধী, অসচ্ছল এবং সমস্যায় পড়া সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকার অঙ্গীকার করছি।

তার এই ভিন্নধর্মী লড়াই প্রমাণ করে যে শারীরিক সীমাবদ্ধতা সামাজিক নেতৃত্ব ও দায়িত্ব পালনে কোনো বাধা নয়, বরং মেধা, সাহস আর মানবিকতাই আসল শক্তি।

আগামী ২৫শে সেপ্টেম্বর এই নির্বাচনে পরিবেশ ও সমাজকল্যাণ সহ-সম্পাদকসহ মোট ২৩টি পদে শিক্ষার্থীরা তাদের প্রতিনিধি নির্বাচন করবেন। নাঈম হোসেনের এই অংশগ্রহণ রাকসু নির্বাচনে যোগ করেছে এক নতুন মাত্রা।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *