বাংলাদেশ মিশনে শোকবইয়ে স্বাক্ষর: খালেদা জিয়াকে স্মরণ শাহবাজ শরিফের

আন্তর্জাতিক ডেস্ক

1 Min Read

বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শ্রদ্ধা ও সমবেদনা জানাতে ইসলামাবাদে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফ।

সোমবার (৫ জানুয়ারি) বাংলাদেশ হাইকমিশনে পৌঁছে তিনি শোকবইয়ে স্বাক্ষর করেন এবং দীর্ঘদিন বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই নেত্রীর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তিনি খালেদা জিয়ার রাজনৈতিক অবদান স্মরণ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে জানানো হয়, চার দশকের বেশি সময় ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্ব দেওয়া খালেদা জিয়া দক্ষিণ এশিয়ার রাজনীতিতে একজন প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন।

উল্লেখ্য, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ২০২৫ সালের ৩০ ডিসেম্বর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে ইন্তেকাল করেন।

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *