এনবিআর এর অচলাবস্থা নিরসনে তিন পদক্ষেপ

মাইশা তাসনিম, ডেস্ক রিপোর্ট

1 Min Read

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চলমান অচলাবস্থা নিরসনে তিনটি সিদ্ধান্ত নিয়েছে অর্থ মন্ত্রণালয়। এর মধ্যে রয়েছে ‘মার্চ টু এনবিআর’ ও ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি প্রত্যাহার, দুই কর্মকর্তার বদলির আদেশ পুনর্বিবেচনা এবং রাজস্ব নীতি সংশোধন নিয়ে আগামী ১ জুলাই বৈঠকের আয়োজন।

বৃহস্পতিবার অর্থ উপদেষ্টার সভাপতিত্বে আড়াই ঘণ্টার বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বৈঠকে অর্থ সচিব, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব, এনবিআর চেয়ারম্যান এবং ১৬ জন সদস্য উপস্থিত ছিলেন।

সরকার আশা করছে, আলোচনার মাধ্যমে আগামী ৩১ জুলাইয়ের মধ্যে রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫-এ প্রয়োজনীয় সংশোধন আনা সম্ভব হবে। ব্যবসা-বাণিজ্য ও জনগণের স্বার্থে আন্দোলন প্রত্যাহারের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়।

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *