কক্সবাজার সৈকতে সারজিসের আহ্বান: সমুদ্র রক্ষা ও টেকসই উন্নয়নে সবার ঐক্য জরুরি

মাইশা তাসনিম, ডেস্ক রিপোর্ট

1 Min Read

কক্সবাজার সমুদ্রসৈকত থেকে দেশের মানুষকে সমুদ্র ও পরিবেশ রক্ষার বার্তা দিলেন এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম। বুধবার সৈকতে দাঁড়িয়ে লাইভে তিনি জলবায়ু পরিবর্তন, ব্লু ইকোনমি এবং সমুদ্রের জীববৈচিত্র্য রক্ষার গুরুত্ব নিয়ে কথা বলেন।

সারজিস আলম বলেন, বাংলাদেশের সমুদ্রসীমা স্থলভাগের প্রায় সমান এবং এটি অপার সম্ভাবনার ক্ষেত্র। কিন্তু এই সম্ভাবনাকে কাজে লাগাতে হলে টেকসই সমুদ্রব্যবস্থাপনা নিশ্চিত করা জরুরি।

আমরা চাই সমুদ্রকে সম্পদে পরিণত করতে। খনিজ সম্পদ আহরণ হোক, কিন্তু তা যেন হয় পরিবেশবান্ধব ও টেকসই উপায়ে,

তিনি উল্লেখ করেন।

তিনি সতর্ক করেন, বিশ্ব উষ্ণায়নের প্রভাবে সমুদ্রের পানির স্তর বাড়ছে এবং উপকূলীয় এলাকার মানুষ ভূমি হারানোর ঝুঁকিতে রয়েছে। তাই আগাম পূর্বাভাস, পরিকল্পনা ও প্রস্তুতি এখন অত্যন্ত জরুরি।

কক্সবাজারের বর্তমান অবস্থা তুলে ধরে সারজিস বলেন,

এখন যেখানে-সেখানে ভবন গড়ে উঠছে। কোনো পরিকল্পনা নেই, জমি দখল চলছে। সরকারি কর্মকর্তাদের ঘুষ দিয়ে অবৈধভাবে লিজ নেয়া হচ্ছে, সৈকতের পাড়ে নির্মাণ হচ্ছে প্রাচীর।

ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ ছাড়া পরিবেশ রক্ষা সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি। ভিডিওবার্তায় সারজিস আলম দেশের মানুষকে জলবায়ু সচেতনতা ও সমুদ্র রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *