কোমায় ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি, ব্রিটিশ গণমাধ্যমের দাবি

আন্তর্জাতিক ডেস্ক

1 Min Read

ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনি গুরুতর আহত হয়ে কোমায় রয়েছেন বলে দাবি করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্যা সান। বৃহস্পতিবার (১২ মার্চ) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, তিনি অন্তত একটি পা হারিয়েছেন এবং তার পেট বা লিভারেও গুরুতর ক্ষতি হয়েছে।

তবে ঠিক কবে তিনি আহত হয়েছেন তা স্পষ্ট নয় বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তার বাবা ও ইরানের দীর্ঘদিনের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি যে দিন নিহত হন, অর্থাৎ ২৮ ফেব্রুয়ারি, সেদিনই তিনি আহত হয়েছিলেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ সামরিক হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ওই হামলায় আলি খামেনি নিহত হওয়ার পর প্রায় ৯ দিন পরে ৮ মার্চ মোজতবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করা হয়।

প্রতিবেদনে একটি গোপন সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, বর্তমানে তেহরানের ঐতিহাসিক এলাকায় অবস্থিত সিনা ইউনিভার্সিটি হাসপাতালের একটি সুরক্ষিত অংশে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন তিনি। হাসপাতালের ওই অংশে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সাধারণ মানুষের প্রবেশ সীমিত করা হয়েছে।

এদিকে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে মোজতবা খামেনিকে ‘রমজানের যোদ্ধা’ বা ‘যুদ্ধে আহত প্রবীণ’ হিসেবে উল্লেখ করা হচ্ছে। বিশ্লেষকদের মতে, এর মাধ্যমে তার আহত হওয়ার বিষয়টি পরোক্ষভাবে স্বীকার করা হয়েছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *