গাজীপুরে পুলিশ সেজে চাঁদাবাজি: খেলনা পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার

আবিদা সুলতানা, ডেস্ক রিপোর্ট

1 Min Read

গাজীপুরে খেলনা পিস্তল দেখিয়ে পুলিশ পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানাধীন গজারিয়া পাড়া কবির মার্কেট এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন গাজীপুরের জয়দেবপুর থানার নয়নপুর গ্রামের বাসিন্দা কাঞ্চন মীরের ছেলে মীর মোহাম্মদ শাকিল (২১) এবং ভোলা সদর থানার মোসারফ হোসেনের ছেলে শিহাব মোশারফ সৈকত (২৩)। তাদের কাছ থেকে একটি খেলনা পিস্তল, দুইটি লোহার পাইপ, ব্যবহৃত মোবাইল ফোন এবং এপিবিএন পুলিশের একটি পরিচয়পত্র জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, ওই দুই যুবক পুলিশ পরিচয় দিয়ে স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠানগুলো থেকে চাঁদাবাজি করছিলেন। তাদের আচরণে সন্দেহ হলে স্থানীয় লোকজন আটকে রেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের গ্রেপ্তার করে।

গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন,

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাদের কাছে যে খেলনা পিস্তল পাওয়া গেছে, তা দিয়ে তারা ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়ের চেষ্টা করছিল।

ঘটনাটি স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করলেও দ্রুত পুলিশি অভিযানে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *