বাংলাদেশ সেনা কর্মকর্তার রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে তদন্ত আদালত গঠন

মুসাইব ইব্রাহিম, ডেস্ক রিপোর্ট

1 Min Read

বাংলাদেশ সেনাবাহিনীর এক কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে তদন্ত শুরু করেছে সেনাসদর দপ্তর। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ইতোমধ্যেই একটি তদন্ত আদালত গঠন করা হয়েছে।

সেনাসূত্রে জানা যায়, সম্প্রতি একটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে ওই কর্মকর্তার রাজনৈতিক সংশ্লিষ্টতার বিষয়ে অভিযোগ পাওয়া যায়। অভিযোগ পাওয়ার পর গত ১৭ জুলাই রাজধানীর উত্তরা এলাকা থেকে তাকে আটক করে সেনা হেফাজতে নেওয়া হয়। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা মিলেছে, এবং পূর্ণাঙ্গ তদন্ত শেষে প্রমাণের ভিত্তিতে সেনা আইনে তার বিরুদ্ধে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

সেনা কর্মকর্তার কর্মস্থল থেকে অনুপস্থিত থাকার বিষয়েও আরেকটি তদন্ত আদালত গঠন করা হয়েছে। তদন্ত শেষ হলে আদালতের সুপারিশ অনুযায়ী সেনা আইনের অধীনে ব্যবস্থা নেওয়া হবে।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশ সেনাবাহিনী একটি অরাজনৈতিক, শৃঙ্খলাবদ্ধ ও পেশাদার প্রতিষ্ঠান, যেখানে রাজনৈতিক কার্যকলাপের কোনো সুযোগ নেই। যে কোনো সেনা সদস্য রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত হলে সেনা আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রতিষ্ঠানটি সর্বদা তার সদস্যদের পেশাদারিত্ব, শৃঙ্খলা ও সাংবিধানিক দায়িত্ববোধ বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *