যুক্তরাজ্য সফরে প্রধান উপদেষ্টা, সম্মাননা গ্রহণ ও বৈঠকের কর্মসূচি

নিউজ ডেক্স

1 Min Read

চার দিনের সরকারি সফরে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সোমবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

প্রেস সচিব শফিকুল আলম জানান, সফরকালে লন্ডনে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে এক বিশেষ সাক্ষাতে মিলিত হবেন প্রধান উপদেষ্টা। রাজপ্রাসাদ বাকিংহাম প্যালেসে আয়োজিত এক অনুষ্ঠানে রাজা চার্লসের হাত থেকে ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করবেন তিনি।

এছাড়া তার সফরসূচিতে রয়েছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে একটি দ্বিপক্ষীয় বৈঠক। বৈঠকে দুই দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক, বিশেষ করে গণতন্ত্রের উন্নয়ন ও পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়টি গুরুত্ব পাবে বলে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানা গেছে।

প্রধান উপদেষ্টা আরও অংশ নেবেন লন্ডনভিত্তিক আন্তর্জাতিক নীতিনির্ধারক প্রতিষ্ঠান চ্যাথাম হাউস আয়োজিত একটি উচ্চপর্যায়ের সংলাপে, যেখানে তিনি বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরবেন।

চলমান সফর শেষে আগামী ১৪ জুন তার দেশে ফেরার কথা রয়েছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *