ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, চলমান যুদ্ধের অবসান ঘটাতে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে সরাসরি একক আলোচনায় বসতে প্রস্তুত।
ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের উদ্দেশে জেলেনস্কি বলেন,
আমি নিশ্চিত করেছি—এবং সব ইউরোপীয় নেতারা আমাকে সমর্থন করেছেন—যে আমরা পুতিনের সাথে দ্বিপাক্ষিক বৈঠকের জন্য প্রস্তুত।
তিনি আরও স্পষ্ট করে জানান, কোনো পূর্বশর্ত ছাড়াই “যেকোনো ধরনের ফরম্যাটে” আলোচনায় বসতে রাজি তিনি। ইউরোপীয় নেতারাও জেলেনস্কির এই অবস্থানকে সমর্থন জানিয়েছেন।
বিশ্লেষকরা বলছেন, যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার পরও জেলেনস্কির এই ঘোষণা শান্তি প্রক্রিয়ায় নতুন সম্ভাবনার ইঙ্গিত দিতে পারে।
