চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কধুরখীল ইউনিয়নে ভোরে যৌথ বাহিনীর অভিযানে তিনজন সন্ত্রাসীকে আটক করা হয়েছে। অভিযানে তাদের কাছ থেকে দুইটি দেশীয় পিস্তল, তিনটি দেশীয় অস্ত্র, দুইটি হ্যান্ড স্টিক ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন এবং ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত ছিল। তাদের কার্যক্রমের কারণে স্থানীয়রা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছিল।
অভিযানের পর উদ্ধারকৃত অস্ত্র ও আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে থানায় হস্তান্তর করা হয়েছে। স্থানীয়দের স্বস্তি ফিরিয়ে আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
