মাদককাণ্ডের অভিযোগে ক্যারিয়ার সংকটে সাফা কবির: দীর্ঘ নীরবতা ভেঙ্গে সাক্ষাৎকার

বিনোদন ডেস্ক

2 Min Read

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির গত বছরের এক বিতর্কিত সংবাদে আলোচনায় আসেন। তাকে এবং আরও কয়েকজন অভিনেত্রীকে মাদককাণ্ডে জড়িত থাকার অভিযোগে সংবাদ প্রকাশ করা হয়। তবে সাফা কবির সেই সময় বিষয়টি নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। দীর্ঘ আট মাস নীরব থাকার পর অবশেষে খোলামেলা সাক্ষাৎকারে মুখ খুললেন তিনি।

সম্প্রতি একটি পডকাস্ট অনুষ্ঠানে সাফা জানান, ভিত্তিহীন এ সংবাদ তার ব্যক্তিগত জীবন এবং ক্যারিয়ারে ব্যাপক প্রভাব ফেলেছিল। তিনি বলেন,

নিউজটি দেখার পর পুরোপুরি শকড হয়ে যাই। এটা কেমন নিউজ? কেউ একবারও ভাবেনি আমাদের জীবনে এর প্রভাব কী হবে। প্রকাশের পর আমি একের পর এক কাজ হারাতে শুরু করি। ব্র্যান্ডের সঙ্গে চুক্তি বাতিল হয়, সিনিয়র শিল্পীরা বিতর্ক এড়াতে আমার সঙ্গে কাজ করতে চায়নি।

তিনি আরও জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রমাণ ছাড়াই কোনো খবর ছড়িয়ে দেওয়া এবং কাউকে অপরাধী হিসেবে ধরে নেওয়া অন্যায়। সাফার ভাষায়,

আমাদের পরিবার আছে, ওয়ার্ক লাইফ আছে—এসব কি কেউ ভেবে দেখে? মিডিয়াকে অনেকেই আগে থেকেই ভালো চোখে দেখে না, তার ওপর এসব খবর মানুষকে আরও নেতিবাচক করে তোলে। যে কোনো সংবাদ প্রকাশ বা মন্তব্য করার আগে অন্তত দুবার ভাবা উচিত।

সংবাদ প্রকাশের পর সাফা কঠিন সময় পার করলেও শিল্পী মহলের কয়েকজন বন্ধুর সহযোগিতা তাকে এগিয়ে যেতে সাহায্য করেছে। তিনি জানান,

তৌসিফ মাহবুব আমার পাশে দাঁড়িয়েছিল, সে সময় বলেছিল সাফার সঙ্গে কাজ করবে। জোভান আর সিয়ামও মানসিকভাবে পাশে ছিল।

দীর্ঘ নীরবতার পর এই সাক্ষাৎকারে সাফা কবিরের কণ্ঠে ছিল অভিমান, ক্ষোভ ও স্বস্তির মিশ্রণ। তিনি মনে করেন, বিনোদন অঙ্গনের মানুষদের নিয়ে হঠাৎ করা নেতিবাচক প্রচারণা তাদের ক্যারিয়ার ধ্বংসের কারণ হতে পারে, আর তাই দায়িত্বশীল সংবাদ পরিবেশন ও সচেতনতা জরুরি।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *