জামায়াতের আমিরের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

মাইশা তাসনিম, ডেস্ক রিপোর্ট

1 Min Read

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। বুধবার দুপুরে রাজধানীর বসুন্ধরায় ডা. শফিকুর রহমানের বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে সারাহ কুক জামায়াতের আমিরের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং দ্রুত আরোগ্য কামনা করেন। তার সঙ্গে ছিলেন হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি কেট ওয়ার্ড। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই আলোচনায় বাংলাদেশে চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্রের বিকাশ, আগামী জাতীয় নির্বাচন, মানবাধিকার পরিস্থিতি, সংখ্যালঘু সম্প্রদায়ের অবস্থা ও রোহিঙ্গা সংকট নিয়ে মতবিনিময় হয়। পাশাপাশি দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা করা হয়।

সাক্ষাৎকালে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহেরসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, ডা. শফিকুর রহমানের শারীরিক অবস্থার খোঁজখবর নিতেই এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *