ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দেশের বিভিন্ন স্থানে সহিংসতা, নির্যাতন ও নিপীড়নের অভিযোগ তুলে রাজধানীতে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে ১১ দলীয় জোট।
রোববার (১৫ ফেব্রুয়ারি) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার বিকেল সাড়ে ৪টায় রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর ফটকে এ কর্মসূচি পালন করা হবে। সমাবেশে জোটভুক্ত দলগুলোর কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেবেন।
ঢাকা মহানগর দক্ষিণ -র সহকারী প্রচার সম্পাদক আব্দুস সাত্তার সুমনের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জোটের শীর্ষ নেতারা সমাবেশে বক্তব্য রাখবেন। এতে উপস্থিত থাকার কথা রয়েছে দলটির আমির -এরও।
নির্বাচন-পরবর্তী পরিস্থিতি, অভিযোগ ও রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে রাজধানীর এই সমাবেশকে ঘিরে ইতোমধ্যে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় সংশ্লিষ্ট এলাকায় বাড়তি নজরদারির সম্ভাবনাও রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
