৪৯তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষার সূচি প্রকাশ

মাইশা তাসনিম, ডেস্ক রিপোর্ট

1 Min Read

৪৯তম বিশেষ বিসিএস পরীক্ষা-২০২৫ এর লিখিত (এমসিকিউ টাইপ) পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে। আগামী ১০ অক্টোবর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শুধুমাত্র ঢাকায় এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সরকারি কর্ম কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষার সময়সূচি, আসন বিন্যাস এবং বিস্তারিত নির্দেশনা শিগগিরই তাদের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

এবারের বিশেষ বিসিএসে সাধারণ শিক্ষা ক্যাডারে মোট ৬৮৩ জন প্রভাষক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে সরকারি সাধারণ কলেজে ৬৫৩টি এবং সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজে ৩০টি শূন্যপদ পূরণ করা হবে। সবচেয়ে বেশি ৬১টি পদ বরাদ্দ করা হয়েছে বাংলা বিভাগে। এছাড়া রাষ্ট্রবিজ্ঞানে ৫৫টি, ইংরেজিতে ৫০টি, অর্থনীতিতে ৪০টি, দর্শনে ৩০টি, রসায়নে ৩০টি এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতিতে ৩২টি পদসহ বিভিন্ন বিভাগে নিয়োগ দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে ২২ আগস্ট। প্রার্থীদের বয়সসীমা ২১ থেকে ৩২ বছরের মধ্যে নির্ধারণ করা হয়েছে।

বিশেষ এই বিসিএস আয়োজন করা হয়েছে উচ্চশিক্ষার মানোন্নয়ন ও প্রভাষক সংকট দূরীকরণের লক্ষ্যে। শূন্যপদ পূরণের মাধ্যমে দেশের সরকারি কলেজগুলোতে শিক্ষার গুণগত মান বৃদ্ধির আশা করা হচ্ছে।

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *