প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ ৬৯ হাজার ২৬৫ জন

মুসাইব ইব্রাহিম, ডেস্ক রিপোর্ট

1 Min Read

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মোট ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থী মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন।

বুধবার (২১ জানুয়ারি) প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ফলাফল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট (mopme.gov.bd) এবং প্রাথমিক শিক্ষা অধিদফতরের ওয়েবসাইট (dpe.gov.bd)–এ পাওয়া যাবে।

প্রাথমিক শিক্ষা অধিদফতরের আওতাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্বখাতভুক্ত ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’–এর লিখিত পরীক্ষা গত ৯ জানুয়ারি তিন পার্বত্য জেলা বাদে দেশের ৬১টি জেলায় একযোগে অনুষ্ঠিত হয়। এ জন্য সারা দেশে মোট ১ হাজার ৪০৮টি পরীক্ষা কেন্দ্র নির্ধারণ করা হয়।

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী ১৪ হাজার ৩৮৫টি পদের বিপরীতে আবেদন জমা পড়ে ১০ লাখ ৮০ হাজার ৯৫টি। এর মধ্যে পরীক্ষায় অংশ নেন ৮ লাখ ৩০ হাজার ৮৮ জন প্রার্থী।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা পরবর্তী ধাপে মৌখিক পরীক্ষায় অংশ নেবেন। মৌখিক পরীক্ষার সময়সূচি ও অন্যান্য নির্দেশনা পরবর্তীতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানাবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *