বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) কর্তৃক এমফিল ডিগ্রি অর্জন করায় কৃতি শিক্ষক সংবর্ধনা পেলেন নন্দিতা বড়ুয়া সিংহ, তিনি ওমরগণি এম.ই.এস. কলেজ এর গণিত বিভাগের প্রভাষক এবং ওমরগণি এম.ই.এস. কলেজ সাংস্কৃতিক অঙ্গন এর প্রধান সমন্বয়ক।
১০ মার্চ ২০২৬, মঙ্গলবার নগরীর প্রবর্তক স্কুল এন্ড কলেজ মিলনায়তনে শিক্ষক সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে অধ্যক্ষ সমীর কান্তি দাশের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, চট্টগ্রামের চেয়ারম্যান প্রফেসর আব্দুল্লাহ আল মামুন চৌধুরী, প্রধান আলোচক ছিলেন বাকশিস কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক আবু তাহের চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন লায়ন নূরুল আরশাদ চৌধুরী, আলোচক ছিলেন বাকশিস চট্টগ্রাম মহানগর সভাপতি ও ওমরগণি এম.ই.এস. কলেজের অধ্যক্ষ আ. ন. ম. সরওয়ার আলম, অধ্যক্ষ মোহাম্মদ জসিম উদ্দিন, অধ্যাপক আবুবকর সিদ্দিকী সহ জেলা, মহানগর ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং শিক্ষকবৃন্দ।
ওমরগণি এম.ই.এস কলেজ ও সাংস্কৃতিক অঙ্গন পরিবার প্রিয় শিক্ষক নন্দিতা বড়ুয়া সিংহের উত্তরোত্তর সফলতা কামনা করছে।
