পুলিশ স্বামীর ইউনিফর্ম পরে টিকটক, কনস্টেবল প্রত্যাহার

রাজশাহী প্রতিনিধি

1 Min Read

রাজশাহীতে পুলিশ স্বামীর ইউনিফর্ম পরে ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে টিকটক প্রকাশের অভিযোগে কনস্টেবল সাইফুজ্জামানকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) জানা যায়, তিনি কাশিয়াডাঙ্গা থানায় কর্মরত ছিলেন।

কাশিয়াডাঙ্গা থানার ওসি ফরহাদ আলী জানান, সাইফুজ্জামান বিয়ে না করে সীমা খাতুন নামে এক নারীকে সঙ্গে নিয়ে একই বাসায় থাকছিলেন এবং ওই নারী পুলিশের পোশাক পরে টিকটক ভিডিও প্রকাশ করেছেন। বিষয়টি যাচাইয়ের পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। এরপর বৃহস্পতিবারই কনস্টেবলকে থানা থেকে প্রত্যাহার করা হয় এবং রাতেই তিনি আরএমপির পুলিশ লাইনে সংযুক্ত হন।

আরএমপির মুখপাত্র গাজিউর রহমান বলেন,

স্বামীর পুলিশি পোশাক স্ত্রীর পরার কোনো সুযোগ নেই। এটি ফৌজদারি অপরাধ। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ায় কনস্টেবলকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। তদন্ত শেষে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, সীমা খাতুনের বাবার বাড়ি কুষ্টিয়ার মিরপুর উপজেলায় এবং তিনি দীর্ঘদিন ধরে পুলিশের পোশাক পরে ভিডিও ধারণ করে নিয়মিত টিকটকে প্রকাশ করে আসছিলেন।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *