উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে শেষ হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচন। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৯টায় শুরু হওয়া ভোটগ্রহণ শেষ হয় বিকেল ৩টায়।
প্রায় দুই দশক পর অনুষ্ঠিত এ ছাত্র সংসদ নির্বাচনে ভোট দিতে পেরে উচ্ছ্বসিত ছিলেন শিক্ষার্থীরা। নির্বাচনে ২১টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ১৫৮ জন প্রার্থী।
নারী শিক্ষার্থীদের নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল সংসদের ১৩টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৩ জন প্রার্থী।
বিশ্ববিদ্যালয়ের ৩৯টি ভোটকেন্দ্রে প্রায় ১৭ হাজার শিক্ষার্থী ভোটাধিকার প্রয়োগের সুযোগ পান। নির্বাচনে ছাত্রদল, ছাত্রশিবির, বামদল ও জাতীয় ছাত্রশক্তির চারটি প্যানেল অংশ নেয়।
ভোটগ্রহণ চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
