সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এফবিসিসিআই ও ঢাকা চেম্বারের শোক

ফরহাদ হোসেন, ঢাকা প্রতিনিধি

1 Min Read

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মারা যাওয়ায় দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে।

এফবিসিসিআই একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বেগম খালেদা জিয়ার গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনগণের অধিকার সুরক্ষায় দীর্ঘ সংগ্রাম জাতি কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে। তার মৃত্যুতে দেশের জনগণ একজন সৎ ও দেশপ্রেমিক নেত্রীকে হারালো। এফবিসিসিআই বেগম জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনা করেছে এবং তার শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ও সাহস দান করার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেছে।

ঢাকা চেম্বারের পক্ষ থেকেও প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেগম খালেদা জিয়া ছিলেন দেশের একজন প্রবীণ ও প্রাজ্ঞ রাজনীতিবিদ, দেশের প্রথম নির্বাচিত মহিলা প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের মধ্যে দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী। তার নিরলস রাজনৈতিক সংগ্রাম এবং গণতান্ত্রিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠার অগ্রগণ্য ভূমিকা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হবে। তারা তার রুহের মাগফিরাত ও জান্নাতের মর্যাদার প্রার্থনা করেছে এবং পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছে।

তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *