রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে বেগম খালেদা জিয়াকে

ফরহাদ হোসেন, ঢাকা প্রতিনিধি

1 Min Read

বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এ তথ্য জানান।

উপদেষ্টা পরিষদের জরুরি সভা শেষে সাংবাদিকদের তিনি বলেন, বেগম খালেদা জিয়াকে সংসদ ভবন এলাকার পাশে অবস্থিত জিয়া উদ্যানে, তার স্বামী ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে।

শেখ আব্দুর রশীদ আরও জানান, বুধবার (৩১ ডিসেম্বর) সংসদ প্লাজায় জোহরের নামাজের পর জানাজা অনুষ্ঠিত হবে। মরদেহ আজ (মঙ্গলবার) এভারকেয়ারে রাখা হবে এবং আগামীকাল সকালে সংসদ ভবনে নেওয়া হবে।

৮০ বছর বয়সী বেগম খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বেগম খালেদা জিয়া ১৫ আগস্ট ১৯৪৫ সালে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং বেনজির ভুট্টোর পর মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবে ইতিহাসে স্থান করে নিয়েছেন।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *