রাজধানীর গুলশানে এক পথচারীকে মারধরের অভিযোগে রুশ-বাংলা মডেল ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার -এর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে বিষয়টি তদন্তের জন্য সংশ্লিষ্ট থানাকে নির্দেশ দিয়েছেন।
বৃহস্পতিবার (১২ মার্চ) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট -এর আদালতে ঢাকা জেলা দক্ষিণের ছাত্র অধিকার পরিষদের সভাপতি এ মামলা করেন।
মামলার অভিযোগে বলা হয়, গত মঙ্গলবার (১০ মার্চ) বিকাল ৪টার দিকে গুলশান-২ এলাকার রয়েল ব্লু ভবনের বিপরীত পাশে এক বৃদ্ধ পথচারী হাঁটছিলেন। সে সময় রাস্তার মাঝে দাঁড়িয়ে ভিডিও তৈরি করছিলেন মনিকা কবির। একপর্যায়ে ওই বৃদ্ধের ব্যাগ তার শরীরে লাগলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং ব্যাগ ছুড়ে ওই ব্যক্তিকে মারধর করেন।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, ঘটনাটি ইচ্ছাকৃতভাবে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। এতে ভুক্তভোগী ব্যক্তি সামাজিকভাবে অপমান ও হেয় প্রতিপন্ন হয়েছেন বলে দাবি করা হয়েছে।
মামলার পরিপ্রেক্ষিতে অভিযুক্তকে আদালতে হাজির করতে সমন বা গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দিতে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন আদালত।
