শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ। শুক্রবার (২ জানুয়ারি) বাদ জুমা বিক্ষোভ মিছিল নিয়ে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালনকালে এ ঘোষণা দেন সংগঠনটির সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের।
তিনি জানান, আগামীকাল থেকে ধারাবাহিকভাবে মার্চ ফর ইনসাফ কর্মসূচি পালন করা হবে। পাশাপাশি আগামী দুই দিন বাংলাদেশপন্থি সব রাজনৈতিক দলের সঙ্গে হাদি হত্যার বিচারসহ চারটি দাবিতে আলোচনা করা হবে।
আবদুল্লাহ আল জাবের বলেন, আগামী ৭ জানুয়ারির মধ্যে হাদি হত্যাকাণ্ডের চার্জশিট দাখিল করতে হবে। এই সময়ের মধ্যে চার্জশিট না হলে আরও কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দেন তিনি।
কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা দ্রুত বিচার নিশ্চিতের দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান।
