চট্টগ্রামে ব্যারাক থেকে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাহমুদুল আলম, চট্টগ্রাম প্রতিনিধি

1 Min Read

চট্টগ্রামের চকবাজার থানার ব্যারাকে মো. অহিদুর রহমান নামে এক এএসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (২৩ নভেম্বর) সকালে ব্যারাকের টয়লেটের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

তথ্য মতে, শনিবার (২২ নভেম্বর) নাইট ডিউটি শেষে সকালে ব্যারাকে ফিরে টয়লেটে যান অহিদুর। সকাল সাড়ে ৮টার দিকে আরেক পুলিশ সদস্য টয়লেটে যেতে গিয়ে দীর্ঘসময় দরজা বন্ধ দেখে সন্দেহ করেন। পরে উঁকি দিয়ে ভেতরে ঝুলন্ত অবস্থায় এক ব্যক্তিকে দেখতে পেয়ে সহকর্মীদের খবর দেন। সংবাদ পেয়ে পুলিশ সদস্যরা টয়লেটের দরজা ভেঙে অহিদুরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান, যেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকদের তথ্য মতে, গলায় ডান পাশে ঝুলন্ত অবস্থার চিহ্ন রয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, নাইট ডিউটির পর ফ্রেশ হওয়ার জন্য টয়লেটে গিয়েছিলেন অহিদুর। সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে তাকে উদ্ধার করা হয়। এটি আত্মহত্যা কিনা বা অন্য কোনো কারণ রয়েছে কি না, তা তদন্তের আগে নিশ্চিত করে বলা যাচ্ছে না।

নিহত এএসআই মো. অহিদুর রহমান নোয়াখালীর কবিরহাট থানার বনিদত্ত বাজার এলাকার বাসিন্দা। তিনি দুই মাস আগে চকবাজার থানায় এএসআই হিসেবে যোগ দেন।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *