জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে। রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় রাজধানীর বাংলামোটরে দলটির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
এনসিপির নির্বাচনী মিডিয়া উপ-কমিটির সদস্য মাহাবুব আলম এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে আয়োজিত এই সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
এর আগে শনিবার এক সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান, আপিল শুনানির মাধ্যমে যদি ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকদের নির্বাচনের সুযোগ দেওয়া হয়, তাহলে তারা রাজপথে নামবেন। তিনি বলেন, বিদেশি নাগরিকদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
সংবাদ সম্মেলনে এ বিষয়ে দলটির পরবর্তী কর্মসূচি ও অবস্থান স্পষ্ট করা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
