সিইসির সঙ্গে বৈঠকে বিএনপি প্রতিনিধি দল

ফরহাদ হোসেন, ঢাকা প্রতিনিধি

1 Min Read

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।

রোববার (১৮ জানুয়ারি) বিকেল পৌনে ৫টার দিকে নির্বাচন কমিশনের সিইসির কক্ষে বৈঠকটি শুরু হয়। এর আগে বিকেল ৪টা ৪৫ মিনিটে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচন কমিশনে প্রবেশ করেন।

বৈঠকে বিএনপির প্রতিনিধি দলে আরও রয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লাহ, নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ জকরিয়া এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচনসহ নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *