জার্মান চ্যান্সেলর মেরজের সরকার নিয়ে নাগরিকদের অসন্তোষ

নজরুল বিপ্লব, জার্মানি

1 Min Read

জার্মান চ্যান্সেলর ফ্রিডরিচ মেরজ এবং তার সরকার সম্পর্কে সাম্প্রতিক এক সমীক্ষায় দেখা যাচ্ছে, দেশের অধিকাংশ নাগরিক তার সরকারের কার্যকারিতা নিয়ে অসন্তুষ্ট। আগামী সপ্তাহে মেরজের সরকার ১০০ দিন পূর্ণ হতে চলেছে।

ইন্সা নামক একটি গবেষণা প্রতিষ্ঠান দ্বারা পরিচালিত এই সমীক্ষায় গত ৭ থেকে ৮ আগস্ট ১,০০০ জন অংশগ্রহণকারীকে নিয়ে প্রশ্ন করা হয়। ফলাফল অনুযায়ী, ৬০% নাগরিক মেরজের সরকারকে নিয়ে অসন্তুষ্ট, যেখানে ২৭% সন্তুষ্ট বলে জানিয়েছে। এই সংখ্যাটি এক মাস আগে জুন মাসে অনুষ্ঠিত সমীক্ষায় ৩৭% ছিল।

মেরজের নিজস্ব অনুমোদন রেটিংও ৩০%-এ নেমে এসেছে। পূর্ববর্তী চ্যান্সেলর অলাফ শলজের তুলনায় মেরজের কার্যক্রমকে ২৬% মানুষ ভালো বলে মনে করলেও, ২৭% বলেছে তিনি তার চেয়ে খারাপ কাজ করছেন।

সমীক্ষার ফলাফল অনুযায়ী, যদি এখন নির্বাচন অনুষ্ঠিত হয়, তাহলে মেরজের সরকার আর সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারবে না।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *