জার্মান চ্যান্সেলর মেরজের বিপরীতমুখী নীতি: গাজায় অস্ত্র রপ্তানি স্থগিত

নজরুল ইসলাম, জার্মানি

1 Min Read
Highlights
  • ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ
  • ইসরায়েলে জার্মানির অস্ত্র রপ্তানি স্থগিত

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত জার্মান সরকার গাজার জন্য ইসরায়েলকে অস্ত্র রপ্তানি স্থগিত রাখবে। শুক্রবার (৮ই আগষ্ট), জার্মান চ্যান্সেলর ফ্রিডরিচ মেরজ ঘোষণা করেন।

এটি জার্মানির পক্ষ থেকে একটি উল্লেখযোগ্য নীতি পরিবর্তন, যেখানে জার্মানি ঐতিহাসিকভাবে ইসরায়েলের একটি শক্তিশালী আন্তর্জাতিক মিত্র হিসেবে পরিচিত।

এ ঘোষণাটি আসে যখন ইসরায়েলের নিরাপত্তা পরিষদ গাজা সিটি নিয়ন্ত্রণে নেওয়ার পরিকল্পনা অনুমোদন করেছে। তারা বলছে, এটি হামাসকে ধ্বংস করা এবং আটককৃতদের মুক্ত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ।

তবে ইসরায়েলের এই সিদ্ধান্তটি আন্তর্জাতিকভাবে মারাত্মক সমালোচনার মুখে পড়েছে এবং হামাসের হাতে আটক পরিবারের সদস্যরা বলছেন, এটি তাদের প্রিয়জনদের জন্য বিপজ্জনক।

বিবৃতিতে মেরজ বলেন,

জিম্মিদের মুক্তি এবং যুদ্ধবিরতির জন্য দৃঢ় আলোচনা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।

কিন্তু ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রিসভা কর্তৃক অনুমোদিত, গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাবাহিনীর কঠোর সামরিক পদক্ষেপ এই লক্ষ্যগুলি অর্জনকে ক্রমশ কঠিন করে তুলছে বলে তিনি সতর্ক করেন।

তিনি আরও বলেন,

ইসরায়েল সরকারের উচিত গাজায় মানবিক সহায়তা প্রবাহিত করতে দায়িত্বশীল ভূমিকা গ্রহণ করা এবং জাতিসংঘ ও অন্যান্য সংস্থার জন্য সঠিক প্রবেশাধিকার নিশ্চিত করা।

মেরজ ইসরায়েলি সরকারকে পশ্চিম তীরকে সংযুক্ত করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে জার্মানি ইসরায়েলের অস্ত্র সরবরাহের প্রায় এক তৃতীয়াংশ প্রস্তুতকারক ছিল, যা মধ্যে রয়েছে সাঁজোয়া যান, ট্রাক, এন্টি-ট্যাঙ্ক অস্ত্র এবং গোলাবারুদ।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *