ইন্দোনেশিয়ায় নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

1 Min Read

ইন্দোনেশিয়ায় নিখোঁজ হওয়া একটি বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে। রোববার (১৮ জানুয়ারি) দক্ষিণ সুলাওয়েসি প্রদেশের মাউন্ট বুলুসারাউং এলাকায় উদ্ধারকারীরা এ ধ্বংসাবশেষ খুঁজে পান। বিমানটিতে মোট ১১ জন আরোহী ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

শনিবার (১৭ জানুয়ারি) মেঘলা আবহাওয়ার মধ্যে সুলাওয়েসি দ্বীপের পাহাড়ি এলাকায় যাওয়ার সময় বিমানটি রাডার থেকে নিখোঁজ হয়। এটি জাভা দ্বীপের যোগিয়াকার্তা থেকে দক্ষিণ সুলাওয়েসির রাজধানী মাকাসারে যাচ্ছিল।

মাকাসার অনুসন্ধান ও উদ্ধার অফিসের প্রধান মুহাম্মদ আরিফ আনোয়ার জানান, রোববার সকালে বিমান বাহিনীর হেলিকপ্টার থেকে উদ্ধারকারী দল বনাঞ্চলে বিমানের জানালা দেখতে পায়। পরে লেজের অংশসহ বিমানের একাধিক বড় ধ্বংসাবশেষ ছড়িয়ে-ছিটিয়ে থাকা অবস্থায় উদ্ধার করা হয়।

তিনি বলেন, উদ্ধারকারী দল এখনো সম্ভাব্য জীবিতদের খোঁজে তল্লাশি চালাচ্ছে।

ইন্দোনেশিয়া এয়ার ট্রান্সপোর্ট পরিচালিত এটিআর ৪২-৫০০ টার্বোপ্রপ বিমানটিতে আটজন ক্রু সদস্য এবং সামুদ্রিক বিষয়ক ও মৎস্য মন্ত্রণালয়ের তিনজন কর্মকর্তা ছিলেন, যারা একটি সামুদ্রিক নজরদারি মিশনে অংশ নিচ্ছিলেন।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *