তারেক রহমানের সঙ্গে জমিয়তে উলামায়ে ইসলামের শীর্ষ নেতাদের বৈঠক

ফরহাদ হোসেন, ঢাকা প্রতিনিধি

1 Min Read

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের শীর্ষ নেতারা।

শনিবার (১০ জানুয়ারি) বিকাল ৪টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন দলের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক, সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী এবং সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব।

এছাড়াও উপস্থিত ছিলেন দলের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, মাওলানা নাজমুল হাসান কাসেমী ও মুফতি মনির হোসাইন কাসেমীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

দলীয় সূত্র জানায়, সৌজন্য সাক্ষাৎকালে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও পারস্পরিক মতবিনিময় নিয়ে আলোচনা হয়।

উল্লেখ্য, শনিবার দিনভর একাধিক রাজনৈতিক ও দলীয় বৈঠকে অংশ নেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *