ভারতের হাইকমিশনারসহ একাধিক কূটনীতিকের সঙ্গে তারেক রহমানের বৈঠক

1 Min Read

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ সময় দুই দেশের সম্পর্ক, আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা ইস্যুতে মতবিনিময় হয়।

শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। একই দিনে তুরস্ক ও মিশরের রাষ্ট্রদূত এবং ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনী পর্যবেক্ষক দলের সঙ্গেও আলাদা বৈঠকে অংশ নেন তারেক রহমান।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির জানান, তারেক রহমানের প্রত্যাবর্তনের পর আন্তর্জাতিক মহলের আগ্রহ বেড়েছে। সে প্রেক্ষিতেই একাধিক দেশের কূটনীতিক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ে অংশ নিয়েছেন।

তিনি বলেন, বিএনপি সরকার গঠন করতে পারলে রাষ্ট্র পরিচালনা, কূটনৈতিক সম্পর্ক ও আঞ্চলিক সহযোগিতা কীভাবে এগিয়ে নেওয়া হবে— এসব বিষয় নিয়েই মূলত আলোচনা হয়েছে।

ভারতের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, চ্যালেঞ্জ থাকলেও তা চিহ্নিত করে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে হাইকমিশনার প্রণয় কুমার ভার্মার সঙ্গে আলোচনা হয়েছে। তবে বৈঠকটি ছিল মূলত সৌজন্য সাক্ষাৎ, বিস্তারিত আলোচনা হয়নি।

তিনি আরও জানান, আরও কয়েকটি দেশের কূটনীতিক বিএনপি চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাতে আগ্রহ প্রকাশ করেছেন। পর্যায়ক্রমে এসব বৈঠকের আয়োজন করা হবে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *