ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য , এবং –এর প্রতি অভিনন্দন, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা । শনিবার (১৪ ফেব্রুয়ারি) পৃথক টেলিফোন আলাপে তিনি তিন নেতার সঙ্গে কথা বলেন।
আলাপকালে প্রধান উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলগুলোর পরিমিতি, সংযম ও দায়িত্বশীল আচরণের ফলে সারা দেশে নির্বাচনকে ঘিরে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা সম্ভব হয়েছে।
প্রথমে তিনি তারেক রহমানের সঙ্গে কথা বলে তার দলের বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য অভিনন্দন জানান। পরে জামায়াত আমির শফিকুর রহমান ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে নির্বাচনে সাফল্য এবং নির্বাচন-পরবর্তী দায়িত্বশীল ভূমিকার জন্য ধন্যবাদ জানান।
প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন, গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে ভবিষ্যতেও রাজনৈতিক দলগুলো সহযোগিতাপূর্ণ ও ইতিবাচক ভূমিকা পালন করবে। দেশের জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বানও জানান তিনি।
