নোবেল শান্তি পুরস্কারের দাবি নিয়ে নরওয়ের অর্থমন্ত্রীকে ট্রাম্পের ফোন

মাইশা তাসনিম, ডেস্ক রিপোর্ট

1 Min Read

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নরওয়ের অর্থমন্ত্রী জেন্স স্টলটেনবার্গকে ফোন করে নোবেল শান্তি পুরস্কার পাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। গত মাসে বাণিজ্য শুল্ক নিয়ে আলোচনার জন্য হওয়া এই ফোনালাপে ট্রাম্প সরাসরি নোবেল পাওয়ার প্রত্যাশার কথা জানান।

নরওয়ের একটি দৈনিকের বরাতে জানা গেছে, অসলোর রাস্তায় হাঁটার সময় হঠাৎ ফোন পান স্টলটেনবার্গ। ট্রাম্প প্রথমেই নোবেল শান্তি পুরস্কারের দাবি তোলেন, পরে শুল্ক ও অর্থনৈতিক সহযোগিতা নিয়ে কথা বলেন। আলোচনায় হোয়াইট হাউসের কয়েকজন শীর্ষ কর্মকর্তা উপস্থিত ছিলেন বলে সূত্র জানায়।

ট্রাম্প অতীতে একাধিকবার বলেছেন, ইসরাইল, পাকিস্তান ও কম্বোডিয়াসহ বিভিন্ন দেশের শান্তি চুক্তি ও যুদ্ধবিরতিতে মধ্যস্থতার জন্য তিনি এই পুরস্কারের যোগ্য। যুক্তরাষ্ট্রের চারজন সাবেক প্রেসিডেন্টের মতো তিনিও এ স্বীকৃতি পেতে চান।

স্টলটেনবার্গ জানান, আলোচনার মূল বিষয় ছিল অর্থনীতি ও শুল্কনীতি; তবে বিস্তারিত তিনি প্রকাশ করেননি। হোয়াইট হাউস ও নোবেল কমিটি এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। জানা গেছে, ন্যাটোর সাবেক মহাসচিব স্টলটেনবার্গের সঙ্গে অতীতেও নোবেল প্রসঙ্গ তুলেছিলেন ট্রাম্প।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *