গাজায় যুদ্ধ পুনরায় শুরু হতে পারে, সতর্ক করলেন মার্কিন প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক

1 Min Read

মার্কিন প্রেসিডেন্ট সতর্ক করেছেন,হামাস যদি যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে, তবে ইসরাইলকে গাজায় নতুন সামরিক অভিযান শুরু করার অনুমতি দিতে তিনি “বিবেচনা করবেন”।

এক সংক্ষিপ্ত টেলিফোন সাক্ষাৎকারে তিনি বলেন,

আমি বললেই ইসরাইলি বাহিনী রাস্তায় নামতে পারে। হামাসের সঙ্গে যা ঘটছে, তা দ্রুত সমাধান করা হবে।

চলমান শান্তি উদ্যোগের অংশ হিসেবে তাঁর ২০ দফা পরিকল্পনার চতুর্থ ধাপে উল্লেখ রয়েছে—

ইসরাইল চুক্তি স্বাক্ষরের ৭২ ঘণ্টার মধ্যে জীবিত ও মৃত সকল জিম্মিকে ফেরত পাবে।

তবে বুধবার সকাল পর্যন্ত ২০ জন জীবিত এবং আটজনের মৃতদেহ ফেরত দেওয়া হলেও, ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে, ফেরত পাওয়া মৃতদের একজন ইসরাইলি নাগরিক নন।

প্রেসিডেন্ট আরও বলেন,

আমরা খোঁজ নিচ্ছি হামাস বর্তমানে অভ্যন্তরীণভাবে কাকে লক্ষ্য করছে। বিষয়টি নিয়ে গবেষণা চলছে।

পরিস্থিতি জটিল আকার ধারণ করায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে বলে ধারণা করা হচ্ছে।

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *