কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশন ঘিরে বিক্ষোভ, শিলিগুড়ি–দিল্লিতেও উত্তেজনা

আন্তর্জাতিক ডেস্ক

1 Min Read

কলকাতা ও শিলিগুড়িতে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনকে ঘিরে ব্যাপক বিক্ষোভ হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) শতাধিক বিক্ষোভকারী শিয়ালদহ থেকে পদযাত্রা শুরু করে হাইকমিশনের দিকে রওনা দেন।

‘হিন্দু হুঙ্কার পদযাত্রা’ নামের এই মিছিল আয়োজন করে বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চ। বেকবাগান এলাকায় পৌঁছালে পুলিশ ব্যারিকেড দিয়ে মিছিল আটকে দেয় এবং হাইকমিশনের চারপাশে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী।

বিক্ষোভকারীরা ‘হিন্দু হিন্দু ভাই ভাই’, ‘বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা চাই’-সহ নানা স্লোগান দেন। সম্প্রতি ময়মনসিংহে পোশাকশ্রমিক দীপু চন্দ্র দাসকে হত্যার ঘটনা এই আন্দোলনের কেন্দ্রবিন্দু। পুলিশ জানিয়েছে, অপ্রীতিকর কোনো ঘটনা এড়াতে আগাম ব্যবস্থা নেওয়া হয়েছিল।

শিলিগুড়িতেও বাংলাদেশ ভিসা এপ্লিকেশন সেন্টারের সামনে বিক্ষোভ দেখা গেছে। অনেকে দাবি করেন, সংখ্যালঘু নির্যাতনের অভিযোগের প্রেক্ষিতে সাময়িকভাবে ভিসা পরিষেবা বন্ধ করা হোক। অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হয়।

এর আগে দিল্লিতেও বাংলাদেশ হাইকমিশনের বাইরে বিক্ষোভের চিত্র ছড়িয়ে পড়ে। এতে কূটনৈতিক এলাকার নিরাপত্তা জোরদার করা হয়।
কূটনৈতিক মহলের মতে, ভারত-বাংলাদেশ সম্পর্ক সংবেদনশীল পর্যায়ের মধ্যে রয়েছে। সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা ও সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে জনমতের চাপ দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর প্রভাব ফেলছে।

কলকাতা, শিলিগুড়ি ও দিল্লির এই ক্ষোভ স্পষ্টভাবে দেখাচ্ছে যে বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতির প্রভাব সীমান্তের ওপারের দেশেও অনুভূত হচ্ছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *