বিশ্বরেকর্ড গড়লেন প্রোটিয়া ব্যাটসম্যান ম্যাথু ব্রিটজকে

স্পোর্টস ডেস্ক

1 Min Read

কুইন্সল্যান্ডে অনুষ্ঠিত অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ওয়ানডেতে অনন্য কীর্তি গড়লেন দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক ব্যাটার ম্যাথু ব্রিটজকে। মাত্র চার ম্যাচের ক্যারিয়ারেই বিশ্বরেকর্ড নিজের নামে তুললেন ২৬ বছর বয়সী এই ক্রিকেটার।

দ্বিতীয় ওয়ানডেতে নাথান এলিসের বলে আউট হওয়ার আগে ব্রিটজকে খেলেছেন ৮৮ রানের ইনিংস। এর মধ্য দিয়েই তিনি হয়ে গেলেন ওয়ানডে ইতিহাসের একমাত্র ব্যাটার, যিনি নিজের প্রথম চার ইনিংসেই পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস খেলেছেন। এর আগে ভারতের সাবেক ওপেনার নভজ্যোৎ সিং সিধু প্রথম পাঁচ ম্যাচে চার ফিফটির কীর্তি গড়েছিলেন, তবে তার তৃতীয় ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ হয়নি।

চলতি বছরের ফেব্রুয়ারিতে ওয়ানডে অভিষেক হয় ব্রিটজকের। প্রথম ম্যাচেই খেলেন ১৫০ রানের দুর্দান্ত ইনিংস, যা ছিল ওয়ানডে অভিষেকে সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ। এর মাধ্যমে তিনি ভেঙেছিলেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ডেসমন্ড হেইন্সের রেকর্ড, যিনি ১৯৭৮ সালে অভিষেকে করেছিলেন ১৪৮ রান।

এখন পর্যন্ত খেলা প্রথম চার ওয়ানডে ইনিংসে ব্রিটজকের সংগ্রহ ৩৭৮ রান, যা আরেকটি বিশ্বরেকর্ড। এত অল্প সময়ে ধারাবাহিকতা ও শৈল্পিক ব্যাটিং দিয়ে নতুন তারকা হয়ে উঠছেন এই প্রোটিয়া উইকেটরক্ষক ব্যাটার।

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *