বেক্সিমকোর সহযোগী প্রতিষ্ঠানের এমডি গ্রেফতার: ৩৪ কোটি টাকা পাচারের অভিযোগ

মুসাইব ইব্রাহিম, ডেস্ক রিপোর্ট

1 Min Read

রাজধানীতে অবস্থিত বেক্সিমকো গ্রুপের করপোরেট গ্যারান্টেড সহযোগী প্রতিষ্ঠান অটোমন লুপ অ্যাপারেলস লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও শেয়ারহোল্ডার ওয়াসিউর রহমানকে গ্রেফতার করেছে সিআইডি। অভিযোগ রয়েছে, তিনি প্রতিষ্ঠানটির মাধ্যমে প্রায় ৩৪ কোটি টাকা বিদেশে পাচার করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রাজধানীর মধ্যবাড্ডার ডিআইটি প্রজেক্ট এলাকা থেকে ওয়াসিউর রহমানকে গ্রেফতার করা হয়। ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের তদন্তে উঠে এসেছে যে, প্রতিষ্ঠানটি জনতা ব্যাংকের দিলকুশা শাখা থেকে তিনটি এলসি বা সেলস কন্ট্রাক্ট গ্রহণ করে ২০২০ সালের ৩০ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর পর্যন্ত পণ্য রফতানি করেছে।

বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী, রফতানির চার মাসের মধ্যে পণ্যের মূল্য দেশে ফেরত আনার বাধ্যবাধকতা থাকলেও প্রতিষ্ঠানটি তা করেনি। তদন্তে আরও প্রকাশ পায়, অটোমন লুপ অ্যাপারেলস ইচ্ছাকৃতভাবে রফতানি মূল্য দেশে ফেরত না এনে অর্থপাচারের মাধ্যমে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে অপরাধ করেছে।

গ্রেফতার হওয়া ওয়াসিউর রহমান ও এজাহারভুক্ত অন্যান্য আসামিরা পরিকল্পিতভাবে স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানে পণ্য রফতানির আড়ালে অর্থ পাচার করেছেন। এ ঘটনায় মতিঝিল থানায় মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলা দায়ের হয়েছে এবং বর্তমানে ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটে তদন্ত চলছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *