বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক শোকবার্তায় মোদি বলেন,
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। তার পরিবার এবং বাংলাদেশের সকল মানুষের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা। সর্বশক্তিমান তার পরিবারকে এই শোক কাটিয়ে ওঠার শক্তি দান করুন।
মোদি আরও উল্লেখ করেন, খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দেশের উন্নয়নে এবং ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি স্মরণ করেন, ২০১৫ সালে ঢাকায় খালেদা জিয়ার সঙ্গে তার উষ্ণ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছিল। মোদি আশা প্রকাশ করেন, তার দর্শন এবং নেতৃত্ব ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রেরণার উৎস হবে।
৮০ বছর বয়সী বেগম খালেদা জিয়া মঙ্গলবার বাংলাদেশ সময় ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
