বেগম জিয়ার মৃত্যু: কুয়ালালামপুরে বুধবার বন্ধ থাকবে বাংলাদেশ হাইকমিশন

আন্তর্জাতিক ডেস্ক

1 Min Read

বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার ঘোষিত তিন দিনের রাষ্ট্রীয় শোক কর্মসূচির অংশ হিসেবে মালয়েশিয়ার কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন বুধবার (৩১ ডিসেম্বর) বন্ধ থাকবে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক জরুরি নোটিশে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার এক দিনের জন্য সাধারণ ছুটি কার্যকর থাকবে। এদিন কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশনের প্রধান কার্যালয়সহ পাসপোর্ট সার্ভিস সেন্টার (৩০ জালান আম্পাং অফিস) এবং অন্যান্য কনস্যুলার ও দাপ্তরিক শাখার সব কার্যক্রম বন্ধ থাকবে।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার দেশজুড়ে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। শোক কর্মসূচির অংশ হিসেবে ৩১ ডিসেম্বর সারা দেশে এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়। একইসঙ্গে বিদেশে অবস্থিত বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলোও এই শোক পালন ও ছুটির আওতায় রাখা হয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *