পদত্যাগের পরদিনই অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) হিসেবে অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমানকে আবারও একই পদে নিয়োগ দেওয়া হয়েছে।
বুধবার (৩১ ডিসেম্বর) তিনি পদত্যাগ করেন। পরদিন বৃহস্পতিবার (১ জানুয়ারি) তাকে পুনরায় নিয়োগ দিয়ে বাংলাদেশ গেজেটে প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, রুলস অব বিজনেস, ১৯৯৬-এর ৩বি (১) বিধি অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এ নিয়োগ প্রদান করেছেন। একই সঙ্গে ৩বি (২ক) বিধি অনুসারে তাকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতাও অর্পণ করা হয়েছে।
এতে আরও উল্লেখ করা হয়, বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালনকালে অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান প্রতিমন্ত্রীর বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুবিধা পাবেন। প্রজ্ঞাপন অনুযায়ী এ আদেশ অবিলম্বে কার্যকর হয়েছে।
