সচিবালয়ের কর্মচারীদের আন্দোলনে সাময়িক বিরতি

তানজিলা তন্নি, ডেস্ক রিপোর্ট

1 Min Read
Highlights

সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ এর বিরুদ্ধে টানা চারদিন ধরে চলা বিক্ষোভ কর্মসূচিতে আজ মঙ্গলবার (২৭ই মে) সাময়িক বিরতি দিয়েছেন সচিবালয়ের কর্মচারীরা। সকালে সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কর্মসূচি চললেও, একটি সচিব কমিটি গঠনের আশ্বাসে তা আপাতত স্থগিত করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আন্দোলনকারীদের দাবিদাওয়া পুনর্মূল্যায়নের লক্ষ্যে দায়িত্বপ্রাপ্ত সচিবরা আজ কর্মচারী নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন। নেতারা জানান, আজই সচিব কমিটি গঠন করে তাদের সঙ্গে আলোচনা চলবে এবং বৈঠকের সিদ্ধান্তের ওপর ভিত্তি করেই পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

বিক্ষোভের কারণে সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা থাকলেও, সাংবাদিকদের বিষয়ে কোনো পূর্ব নির্দেশনা ছিল না। তবে সকাল থেকেই গণমাধ্যমকর্মীরা সচিবালয়ে প্রবেশে বাধার মুখে পড়েন। আন্দোলন সাময়িকভাবে স্থগিত হওয়ার পর সাংবাদিকদের প্রবেশের অনুমতি দেওয়া হয়।

গত বৃহস্পতিবার সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর প্রস্তাবিত খসড়া উপদেষ্টা পরিষদের অনুমোদন পায় এবং রোববার থেকে তা কার্যকর হয়। এতে বলা হয়েছে, দাপ্তরিক কাজে বিঘ্ন ঘটালে কোনো তদন্ত ছাড়াই ১৪ দিনের দুই দফা নোটিশে কঠোর শাস্তি দেওয়া যাবে।

এই বিধানকে ‘নিবর্তনমূলক’ আখ্যা দিয়ে কর্মচারীরা এর প্রত্যাহার দাবি করছেন।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *