তারেক রহমানের নির্দেশে শহিদ সাইমনের পরিবারকে মিল্টন ভূঁইয়ার ঈদ উপহার

সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি

1 Min Read

আজ শুক্রবার (৬ জুন), বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় জুলাই আন্দোলনে শহীদ সন্দ্বীপের সন্তান সাইমনের পরিবারকে কুরবানী ঈদের আনন্দ স্বরূপ (ছাগল) উপহার দিয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সন্দ্বীপের কৃতি সন্তান মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন।

জুমার নামাজের পরে শহীদ সাইমনের মা রহিমা বেগমের হাতে এ ঈদ উপহার তুলে দেন তিনি।

উপহার প্রদানকালে উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মাঈন উদ্দীন, পৌর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য কামরুল হাসান, যুবনেতা মোবারক হোসেন রাজু, যুবনেতা মোহাম্মদ জুয়েল, ছাত্রনেতা আরফিন, তানভীন ফারুক তামিমসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন বলেন,

আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর জুলাই অভ্যুত্থানে নিহত শহীদ পরিবারের পাশে ঈদ উপহার নিয়ে পাশে থাকার নির্দেশ দিয়েছেন। তাই আজ আমাদের সন্দ্বীপের সন্তান শহীদ সাইমনের পরিবারের জন্য ঈদ উপহার নিয়ে এসেছি।

উল্লেখ্য, শহীদ সাইমন জুলাই গণ-অভ্যুত্থানে চট্টগ্রামের বহদ্দারহাটে পুলিশের গুলিতে নিহত হন। তাঁর বাড়ি সন্দ্বীপ উপজেলার হারামিয়া ইউনিয়নের সিকদার পাড়ায়।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *