প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো বিভ্রান্তিকর তথ্য ও ভুয়া উদ্ধৃতি শনাক্ত করা হয়েছে। অনুসন্ধানে জানা গেছে, সম্প্রতি একটি ফটোকার্ডে শফিকুল আলমের নামে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের চুক্তি নিয়ে মন্তব্য প্রচার করা হয়। সেখানে দাবি করা হয়, এসব চুক্তি নন-ডিসপোজাল বা অপ্রকাশ্য এবং বাংলাদেশের স্বার্থ বিসর্জন দিয়ে কোনো চুক্তি হয়নি।
তবে অনুসন্ধানে প্রমাণিত হয়েছে, প্রেস সচিব কখনও এমন কোনো বক্তব্য দেননি। এই ভুয়া উদ্ধৃতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে বিভ্রান্তি তৈরির চেষ্টা চলছে।
ফ্যাক্ট-চেক টিমের সদস্যরা জানিয়েছেন, এ ধরনের গুজব ও অপপ্রচার দেশের জনগণকে ভুল পথে পরিচালিত করার অপচেষ্টা। তারা মনে করেন, ভুয়া তথ্যের দ্রুত শনাক্তকরণ ও প্রচার রোধ করা জরুরি, যাতে সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছায়।
তথ্য অনুসন্ধানকারী বিশেষজ্ঞরা আরও জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া কার্ড, মনগড়া উদ্ধৃতি এবং পুরনো ছবি ব্যবহার করে বিভ্রান্তি তৈরির প্রবণতা বেড়েছে। সঠিক তথ্য যাচাই না করে শেয়ার করলে তা দ্রুত ভাইরাল হয়ে যায়, যা জনমনে ভুল ধারণা তৈরি করে।
