আইসিইউতে ইঞ্জিনিয়ার মোশাররফ, স্ত্রী’র জরুরি জামিন আবেদন

1 Min Read

সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (পিজি) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। কারাগারে থাকাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তার শারীরিক অবস্থা সংকটজনক পর্যায়ে পৌঁছেছে।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) সিনিয়র জেল সুপার সুরাইয়া আক্তার জানিয়েছেন, ৪ আগস্ট গভীর রাতে বার্ধক্যজনিত জটিলতায় অসুস্থ হয়ে পড়েন মোশাররফ হোসেন। প্রথমে তাকে কারাগারের হাসপাতালেই চিকিৎসা দেওয়া হয়, পরে অবস্থার অবনতি হলে পিজি হাসপাতালে স্থানান্তর করা হয়।

এদিকে, তার স্ত্রী আয়েশা সুলতানা দ্রুত জামিন ও উন্নত চিকিৎসার জন্য প্রধান উপদেষ্টার কাছে লিখিত আবেদন জানিয়েছেন। তিনি জানান, শারীরিক অবস্থা অত্যন্ত নাজুক হওয়ায় অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।

প্রসঙ্গত, আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের ২৭ অক্টোবর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করে। জুলাই আন্দোলনের হত্যা মামলাসহ তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *