সন্দ্বীপে শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী গ্রেফতার, উদ্ধার চুরি যাওয়া টাকা

সন্দ্বীপ (চট্টগ্রাম), প্রতিনিধি

1 Min Read

চট্টগ্রামের সন্দ্বীপে পুলিশ বিশেষ অভিযানে অস্ত্র মামলাসহ ১২টি মামলার আসামি এক শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। বুধবার (১৪ আগস্ট ২০২৫) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে মগধরা ইউনিয়নের ২নং ওয়ার্ড এলাকা থেকে মো. আবু তাহের (৪৭) কে পরোয়ানামূলে আটক করা হয়।

গ্রেফতারকৃত আবু তাহের মৃত মো. সোলেমানের পুত্র এবং মুছাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাসিন্দা। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় সন্ত্রাস, মাদক ব্যবসা ও চুরিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে পুলিশ জানিয়েছে।

গ্রেফতারের সময় তাহেরের হেফাজত থেকে সন্দ্বীপ থানার মামলা নং-১১(০৬)২০২৫, ধারা ৪৫৭/৩৮০ এর চুরি যাওয়া নগদ ৩০,১৫০ টাকা উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, এসব টাকা স্থানীয় একটি চুরির ঘটনায় ভুক্তভোগীর কাছ থেকে ছিনতাই করা হয়েছিল।

সন্দ্বীপ থানা পুলিশ জানিয়েছে, আবু তাহেরের বিরুদ্ধে অস্ত্র, চুরি, ছিনতাই ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। তার গ্রেফতারের ফলে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত হবে বলে আশা করছে স্থানীয়রা।

পুলিশ আসামিকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি নিচ্ছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *