মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ এবং মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ বিধিমালা, ১৯৮৫ অনুযায়ী সন্দ্বীপ উপজেলার আজিমপুর ইউনিয়নের আজিমপুর মাছঘাট এলাকায় অভিযান চালিয়ে ৭২ কেজি (প্রায় ২১০০টি) দেশীয় পাঙ্গাস মাছের ৩০ সেন্টিমিটারের কম দৈর্ঘ্যের পোনামাছ জব্দ করেছে উপজেলা মৎস্য দপ্তর।
অভিযানে দুটি অবৈধ চাই (ফিক্সড ইঞ্জিন) উদ্ধার করে তাৎক্ষণিক ভেঙে ধ্বংস করা হয়।
অভিযানটি পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা (অ:দা:) আরিফুর রহমান। অভিযানে সহায়তা করে বাংলাদেশ কোস্টগার্ড।
জব্দ করা মৃত পোনামাছগুলো মানবিক বিবেচনায় স্থানীয় চারটি এতিমখানায় বিতরণ করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান ইনসাইডকে জানান,
প্রজনন ও প্রাকৃতিক মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত করা হচ্ছে। অবৈধ উপায়ে পোনামাছ আহরণ মৎস্যসম্পদকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। তাই আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।
স্থানীয়রা জানান, এসব অবৈধ চাই দীর্ঘদিন ধরে মৎস্যসম্পদের ক্ষতি করছে; নিয়মিত অভিযান চালানো হলে মৎস্য উৎপাদন আরও বাড়বে বলে আশা করেন তারা।
মৎস্য দপ্তর জানিয়েছে, ভবিষ্যতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
