তরুণ প্রজন্মের আন্দোলনে বিপর্যয়ে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক

1 Min Read

নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক দেশজুড়ে চলমান সহিংস বিক্ষোভের মধ্যে সোমবার সন্ধ্যায় পদত্যাগ করেছেন। রাজধানী কাঠমান্ডুতে প্রধানমন্ত্রীর বাসভবনে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে তিনি প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন।

কাঠমান্ডু পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবারের সহিংস বিক্ষোভে রাজধানী কাঠমান্ডুতে অন্তত ১৭ জন এবং ইতাহারিতে ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ৪০০ জন। তরুণ প্রজন্মের নেতৃত্বে শুরু হওয়া এই বিক্ষোভের ঘটনায় নৈতিক দায়িত্ববোধ থেকে রমেশ লেখক পদত্যাগ করেছেন বলে জানানো হয়েছে।

পদত্যাগের আগে, নেপালি কংগ্রেস দলের দুই মহাসচিব গগন থাপা ও বিশ্ব প্রকাশ শর্মা স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি জানান। দেশজুড়ে সহিংসতা ও হতাহতের ঘটনায় নৈতিক দায় পালন করতে ব্যর্থ হওয়ায় এই দাবি তুলেন তারা।

রমেশ লেখক গত বছরের ১৫ জুলাই নেপালের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছিলেন। তবে সোমবারের বিক্ষোভ শুরু হয় তরুণ-তরুণীদের নেতৃত্বে, যারা সরকারি প্রশাসনে দুর্নীতি নির্মূল, জবাবদিহিতা প্রতিষ্ঠা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিধিনিষেধ প্রত্যাহারের দাবিতে রাস্তায় নেমেছিলেন। বিক্ষোভ দ্রুত কাঠমান্ডু থেকে দেশের অন্যান্য বড় শহরগুলোতে ছড়িয়ে পড়ে।

সোমবার বিক্ষোভ নিয়ন্ত্রণে রাখতে পুলিশ জলকামান, রাবার বুলেট ও টিয়ার গ্যাস ব্যবহার করে। কারফিউ জারি করা হয় এবং সেনাবাহিনী মোতায়েন করা হয়। সহিংসতায় অন্তত ২০ জন নিহত ও শতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। এই ঘটনায় শর্মা সরকারের ওপর রাজনৈতিক চাপ বৃদ্ধি পেয়েছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *