ফেব্রুয়ারিতে নির্বাচনের নামে প্রহসন হতে যাচ্ছে: জিএম কাদের

মুসাইব ইব্রাহিম, ডেস্ক রিপোর্ট

1 Min Read

জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আবারও সমালোচনায় মুখ খুলেছেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান জিএম কাদের। তাঁর দাবি, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচন একটি “প্রহসন” হতে যাচ্ছে, যা জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না এবং দেশের স্থিতিশীলতাও ব্যাহত করবে।

শনিবার (৪ই অক্টোবর) বিকেলে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে জাতীয় মহিলা পার্টির কেন্দ্রীয় বর্ধিত সভায় বক্তৃতা দেন তিনি। সেখানে জিএম কাদের বলেন,

শেখ হাসিনা খারাপ নির্বাচন করেছেন, এখনো ভালো নির্বাচনের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। সরকারি দলের সঙ্গে আধা সরকারি দলের প্রতিদ্বন্দ্বিতা হবে—এটা নির্বাচনের নামে প্রহসন ছাড়া আর কিছু নয়।

তিনি আরও বলেন,

জাতীয় পার্টি সব সময় সরকারের সমালোচনা করে এসেছে, কখনো দোসর ছিল না। যারা দোসরের কাজ করেছে, তারা এখন আর দলে নেই।

নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিও পুনর্ব্যক্ত করেন জিএম কাদের। তাঁর ভাষায়,

জাতীয় পার্টি সব সময় নির্বাচনে অংশ নিয়েছে, এবারও নেবে—তবে সেটা অবশ্যই নিরপেক্ষ সরকারের অধীনে হতে হবে।

রাজনৈতিক মহলে জিএম কাদেরের এই মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। পর্যবেক্ষকরা মনে করছেন, তাঁর বক্তব্য বর্তমান রাজনৈতিক অচলাবস্থায় নতুন বিতর্কের সৃষ্টি করবে এবং জাপার অভ্যন্তরীণ অবস্থান নিয়েও প্রশ্ন তুলবে।

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *