চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, চারজন গ্রেপ্তার

আবিদা সুলতানা, ডেস্ক রিপোর্ট

1 Min Read

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ এলাকায় শনিবার সকালে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কর্মীরা আকস্মিক ঝটিকা মিছিল বের করে। হামজারবাগ আজিজুল্লাহ সড়কের হযরত কামাল শাহ (র.) মাজার গেটের সামনে হঠাৎ জড়ো হয়ে তারা সরকারবিরোধী স্লোগান দিতে শুরু করে।

তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায় এবং মিছিল থেকে চারজনকে গ্রেপ্তার করে। পুলিশ জানায়, এ মিছিলে নেতৃত্ব দেন ছাত্রলীগের ১৬ নম্বর চকবাজার ওয়ার্ডের সাবেক সভাপতি সাদ্দাম হোসেন ইভান। তাদের বিরুদ্ধে অভিযোগ—রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও নাশকতার পরিকল্পনায় তারা সমবেত হয়েছিল।

অভিযানের সময় একটি সাদা মাইক্রোবাস জব্দ করা হয় এবং গাড়ির চালক আবু মুসা ও তার সহকারী সাকিব আলমকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে, চকরিয়া থেকে মিছিলকারীদের চট্টগ্রামে আনা হয়েছিল এবং কর্মসূচি শেষে ছবি তুলে ফেরত যাওয়ার পরিকল্পনা ছিল।

তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরে পাঁচলাইশ এলাকায় আরও দুজনকে গ্রেপ্তার করা হয়। পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলায়মান জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে গ্রেপ্তার দেখানো হয়েছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *