সন্দ্বীপে রাজনীতির নতুন দিগন্ত: ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের চলমান উঠান বৈঠক

চট্টগ্রাম (সন্দ্বীপ), প্রতিনিধি

2 Min Read
Highlights
  • ইঞ্জি. বেলায়েত হোসেনের উঠান বৈঠক
  • সন্দ্বীপে উঠান বৈঠকে তৃণমূলে জন জোয়ার

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং সন্দ্বীপ উপজেলার সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সমর্থনে চলমান উঠান বৈঠকগুলোতে প্রচুর জনসাধারণের উপস্থিতি লক্ষ করা যাচ্ছে। সন্দ্বীপের মুছাপুর, সারিকাইত ও মঘধরা ইউনিয়নে গত সপ্তাহে অনুষ্ঠিত একাধিক বৈঠকে স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষ উনিশ-বিশের মতন আগ্রহ এবং আবেগ নিয়ে অংশগ্রহণ করেন।

সন্দ্বীপে উঠান বৈঠক
সন্দ্বীপে উঠান বৈঠকে বক্তব্য রাখছেন ইঞ্জি. বেলায়েত হোসেন

প্রতি সপ্তাহে দুই দিন, প্রতিদিন ২ থেকে ১টি উঠান বৈঠক অনুষ্ঠিত হচ্ছে, যেখানে ইন্জিঃ বেলায়েত হোসেন তার বক্তব্যে বিএনপির কর্মকাণ্ড এবং সামনের দিনগুলোর পরিকল্পনা নিয়ে কথা বলেন। তাঁকে কাছে পেয়ে স্থানীয় মানুষেরা বিগত ফ্যাসীবাদী সরকারের আমলে ঘটে যাওয়া নির্যাতন, মামলা এবং এলাকার সমস্যাগুলো তুলে ধরেন। ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের দীর্ঘ আন্দোলনের সময় সীমাহীন কষ্ট ও রিমান্ডের নির্যাতনের কাহিনী শুনে উপস্থিত জনতা আবেগে আপ্লুত হয়ে পড়েন।

বৈঠক পরবর্তী বেলায়েত হোসেন ইনসাইড টিভিকে বলেন,

আমরা একটি মাদকমুক্ত, অস্ত্র ও কোলাহল মুক্ত সবুজ নগরী হিসেবে সন্দ্বীপকে গড়ে তোলার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। বিএনপির ৩১ দফা রাষ্ট্র কাঠামো সংস্কারের বিষয়ে আমাদের পরিকল্পনা নিয়ে সাধারণ মানুষকে অবহিত করছি।

সন্দ্বীপে তৃণমূলে উঠান বৈঠক
উঠান বৈঠকে তৃণমূলের নেতাকর্মীদের ঢল

সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি এই জন সম্পৃক্ত কর্মসূচিকে আরো জনপ্রিয় করে তুলেছে, যা সন্দ্বীপের রাজনৈতিক প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ অবদান রাখছে। আগামী দিনে ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের নেতৃত্বে বিএনপি সন্দ্বীপ উপজেলায় নতুন উদ্যমের সঙ্গে কাজ করবে, এটাই সকলের প্রত্যাশা।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *