চকবাজারে রাস্তা থেকে একদিন বয়সী নবজাতকের মরদেহ উদ্ধার

ফরহাদ হোসেন, ঢাকা প্রতিনিধি

1 Min Read

রাজধানীর চকবাজারের চাঁদনিঘাট এলাকায় রাস্তা থেকে এক ছেলে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নবজাতকের বয়স আনুমানিক এক দিন বলে ধারণা করা হচ্ছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে চাঁদনিঘাট কে বি চন্দ্র রোডের একটি চিপা গলি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

চকবাজার থানার উপপরিদর্শক (এসআই) মো. আশরাফুল আলম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে একটি কালো পলিথিনে মোড়ানো অবস্থায় নবজাতকের মরদেহ পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কেউ বা কারা মৃত অবস্থায় নবজাতকটিকে সেখানে ফেলে রেখে গেছে।

তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে আশপাশের এলাকা ও সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *